Monday, May 9, 2016

২০৩০ সালে মানুষের বসতি হবে চাঁদে

বাজ অলড্রিন। চাঁদে পা রাখা দ্বিতীয় এই মানুষ মনে করেন খুব শিগগিরই পৃথিবীবাসী তার উপগ্রহে বসতি গড়তে সক্ষম হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজকে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মতো এটি আরও বড় পরিসরে তৈরি হবে।
বাজ অলড্রিন। চাঁদে পা রাখা দ্বিতীয় এই মানুষ মনে করেন খুব শিগগিরই পৃথিবীবাসী তার উপগ্রহে বসতি গড়তে সক্ষম হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজকে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মতো এটি আরও বড় পরিসরে তৈরি হবে।
চাঁদে বসতি গড়ার লক্ষ্যে এরই মধ্যে বিশ্বের অনেক দেশ একত্রে কাজও শুরু করেছে। অলড্রিন বলেন, চাঁদে মানুষের এই বসতি হবে স্থায়ী। তবে সেখানে স্থায়ীভাবে মানুষের থাকতে হবে না। কেননা, বাস্তবে পৃথিবী থেকে সেখানে যাতায়াত মানুষের জন্য খুব সহজ হবে। তাঁর মতে, চাঁদে যাতায়াতের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো শাটলযানের ব্যবস্থা করতে পারবে। আর এসবের সফল বাস্তবায়ন হলে পরবর্তীতে তা মঙ্গল গ্রহে বসতি গড়ার পথ আরও সুগম করবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ২০১৫ সালের জুলাই মাসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যেই চাঁদে একটি কলোনি স্থাপন সম্ভব হবে। এতে ব্যয় হবে ১০ বিলিয়ন ডলার। যদিও এই কলোনিতে যাওয়া মানুষের পৃথিবীতে ফিরে আসার বিষয়ে কোন আলোকপাত করা হয়নি। তবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি’র নির্বাহী পরিচালক জেন ওয়ের্নার এই পরিকল্পনা নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন।
ওয়ের্নারের মতে, চাঁদে বসতি মহাবিশ্বে মানুষের অনুসন্ধানী কার্যক্রমের সক্ষমতা আরও বাড়াবে। এর ফলে সম্পূর্ণ নতুন পরিবেশে নভোচারীদের কাজের অভিজ্ঞতা হবে। পৃথিবীর বাইরে খনিজ সংগ্রহ এবং মহাকাশ পর্যটনের পথও উম্মুক্ত হবে।
চাঁদে মানুষের বসতি অভিযানের সফলতায় অন্যান্য দেশের মধ্যে চীনকেই এগিয়ে রাখছেন অলড্রিন। কেননা, তাঁর হিসেবে রাশিয়া, ইউরোপ কিংবা জাপানের চাইতে চীন অনেক বেশি সংগঠিত।

ঈদে দেখানো হবে ‘অজ্ঞাতনামা’

ক্তির আগেই দুটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘অজ্ঞাতনামা’। উৎসব দুটি হলো ফ্রান্সের কান ও ইতালির গাল্ফ অব ন্যাপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হবে ‘অজ্ঞাতনামা’। উৎসবের মূল ভবন প্যালেস দ্যু ফেস্টিভ্যালের প্যালেস আইতে ১৭ মে সন্ধ্যা ৬টায় ছবিটি প্রদর্শিত হবে। ওই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বিক্রয় ও বিপনন) ইবনে হাসান খান ও পরিচালক তৌকীর।
কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রযোজকরা উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থের বিনিময়ে নাম নিবন্ধন ও প্রদর্শনী ভাড়া নিয়ে নিজেদের ছবি দেখাতে পারেন। মূলত আন্তর্জাতিক পরিবেশক পেতে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়।
এদিকে ইতালির ‘গাল্ফ অব ন্যাপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ অফিশিয়াল সিলেকশন বিভাগে প্রদর্শিত হবে ‘অজ্ঞাতনামা’। অক্টোবরের শেষদিকে এ উৎসব অনুষ্ঠিত হবে।
মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুন, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ভরা দুপুরে এক গ্লাস ঠাণ্ডা তরমুজের স্মুদি!

গ্রীষ্মের ফল তরমুজ চলে এসেছে বাজারে। গরমের ক্লান্তি দূর করতে রসালো তরমুজ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার স্মুদি। স্বাস্থ্যকর এ পানীয়টি ঠাণ্ডা রাখবে শরীর। জেনে নিন কীভাবে তৈরি
করবেন তরমুজ স্মুদি।
‪‎উপকরণ‬
  • তরমুজ- ১ কাপ (বিচি ছাড়া)
  • কলা- ১টি
  • টকদই- আধা কাপ
  • চিনি- আধা চা চামচ
  • পুদিনা পাতা- কয়েকটি

ঝামেলা ছাড়াই উজ্জ্বল ত্বক চাই? জেনেনিন দারুণ ৭ টিপস

উজ্জ্বল ত্বক পেতে কে না ভালোবাসে? বিশেষ করে মেয়েরা চায় তাদের ত্বক উজ্জ্বল থাকুক। আকাঙ্ক্ষিত ফল পেতে মেয়েরা অনেক চেষ্টা করে থাকে। যদিও এমন একটি ছোট অলস দল আছে যারা তাঁদের ত্বককে ভালো দেখানোর জন্য কোন কাজই করেনা। তবুও তারা নরম, কোমল ও উজ্জ্বল ত্বক আশা করে। আপনি কি এই দলটিতে আছেন? তাহলে আসুন আজ জেনে নেই অলস মেয়েদের উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য সহজ কিছু টিপস।
১। প্রচুর পানি পান করুন
পানি ত্বকের জন্য অনেক উপকারি। ত্বকের গঠন ভালো হওয়ার জন্য হাইড্রেটেড থাকা প্রয়োজন। তাই প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। ফলে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক নরম ও কোমল হবে।
২। নিয়মিত মুখ ধোন    
আপনি ঘরে বা বাহিরে যেখানেই থাকুন না কেন বাতাসের ধুলোময়লা ও জীবাণু আপনার ত্বকে লেগে ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যাওয়া ছিদ্র গুলো আস্তে আস্তে ফেটে যায় যা অনেক কষ্টদায়ক হয়। এর ফলে মুখে বিশ্রী দাগ হতে পারে। দিনে অন্তত ৩ বার মুখ ধোয়া নিশ্চিত করুন। এছাড়াও মুখে পানির ঝাপটা দিন।
৩। কখনোই মেকআপ নিয়ে ঘুমাতে যাবেননা       
মেকআপ হাল্কা হোক বা ভারি তা না তুলে ঘুমাতে যাওয়ার অর্থ ত্বকের উপর অত্যাচার করা। আপনি হয়তো অলস তাই বলে এতটাই অলস হবেন না যে মেকআপ নিয়েই ঘুমিয়ে পরবেন।
৪। পর্যাপ্ত ঘুমান
অলস মেয়েদের উজ্জ্বল ত্বকের জন্য একটি সহজ কাজ হচ্ছে যথেষ্ট পরিমানে ঘুমান। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীর নিজেই রিচার্জ হয়। একই জিনিষ ত্বকের ক্ষেত্রেও ঘটে।
৫। দুপুরের রোদ থেকে দূরে থাকুন
যতটুকো সম্ভব হয় দুপুরের রোদে বাহির হবেন না। যদি যেতেই হয় তাহলে স্কার্ফ বা হ্যাট পরে বাহিরে যান যাতে সূর্যের আলো ত্বকের কোন ক্ষতি করতে না পারে।
৬। তাজা জিনিষ খান
আপনি যা খান তার প্রভাব পড়ে ত্বকে। প্রচুর পরিমাণে তাজা ফল ও সবজি এবং রান্না করা খাবার খেলে ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় হয়।
৭। ভাজা পোড়া খাওয়া বন্ধ করুন
অতিরিক্ত ভাজা পোড়া খাবার ত্বকের জন্য ক্ষতিকর। এরা শুধু পরিপাকেরই সমস্যা সৃষ্টি করেনা ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য ও নষ্ট করে।
উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক সকলেরই কাম্য কারণ এটা শুধু আপনাকে ভালোই দেখায় না বরং আপনার আত্মবিশ্বাস ও বৃদ্ধি করে। তাই আপনি যদি অলস হোন তাহলে এই কাজ গুলো অন্তত করুন যাতে আপনি সুন্দর থাকতে পারেন।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More